Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ

Representative - Md. Shamim Reza
পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ



নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন। মানবিক এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর উত্তরা ও টঙ্গী এলাকায় কর্মব্যস্ত পথচারী এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের আগে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আব্দুল্লাহপুর, টঙ্গী রেলস্টেশনসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক পথচারী, বাসযাত্রী ও রোজাদারের হাতে ইফতার প্যাকেট তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে মানুষের পাশে দাঁড়ানো এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা সবার দায়িত্ব। মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারলেই এই উদ্যোগ সফল বলে মনে করি।


সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই সংগঠনটি এমন উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী বলেন, ব্যস্ত সড়কে চলাচলকারী পথচারী ও সাধারণ রোজাদারদের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


ইফতার বিতরণের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান, সাংস্কৃতিক সম্পাদক এম বিল্লাহ শিশির, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা, মুস্তাকিম খান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আঞ্জুমান আরা লাইলীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।