স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী বলেন, এই ওয়ার্ডের বেশির ভাগ তরুণ ভোটার ও ছাত্র সমাজ আমাকে পছন্দ করেন এবং তারাই আগামীর ভবিষ্যৎ।
তিনি বলেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়েই রাজনৈতিক পথচলা। আগামীর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি নেতা নয়, বরং একজন সেবক হিসেবে ৫৪ নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান। তরুণদের নিয়ে সমাজের সব ধরনের অন্যায়, অনিয়ম ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গতকাল বুধবার বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি মাঠে ৩৬ জুলাইয়ের ঐক্যের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রত্যয় বেপারী এসব কথা বলেন।
অনুষ্ঠানে এলাকার প্রায় ৭ শত তরুণ ও ছাত্র সমাজের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফিউদ্দিন সরকার একাডেমির সিনিয়র শিক্ষক মো. মোতালেব হোসেন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমন,
শুভ, রাফসান ,সৈকত ,জাওয়াদ,সামিম, অতুল,আবুল্ললাহ,তামিমসহ থানা ও ওয়ার্ড ছাত্রদল এবং স্থানীয় তরুণ নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
