Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

জিএমপি’র অভিযানে উদ্ধার ৫৮ হারানো মোবাইল ফোন, প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ

Representative - Md. Shamim Reza
জিএমপি’র অভিযানে উদ্ধার ৫৮ হারানো মোবাইল ফোন, প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ


 স্টাফ রিপোর্টার (গাজীপুর) 

নাগরিক সেবা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে  গাজীপুর মেট্রপলিটন পুলিশ (জিএমপি)। মহানগরজুড়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে ৫৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে জিএমপি’র এলআইসি (LIC) শাখা, যা পরবর্তীতে প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার এর দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থান থেকে এসব হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (১১ মার্চ ২০২৬) জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) পিপিএম (বার) মোঃ জাহিদ হাসান ভূঞা।

এসময় পুলিশ কর্মকর্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হচ্ছে। জিএমপি নাগরিকদের জানমাল রক্ষার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারে সবসময় সচেষ্ট রয়েছে।

দীর্ঘদিন পর নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশের এমন মানবিক উদ্যোগ মহানগরবাসীর মাঝে স্বস্তি ও আস্থার বার্তা ছড়িয়ে দিয়েছে।