Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীর স্টেশন রোডে চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি নেতা রনির কঠোর হুঁশিয়ারি

Representative - Md. Shamim Reza
টঙ্গীর স্টেশন রোডে চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি নেতা রনির কঠোর হুঁশিয়ারি



স্টাফ রিপোর্টার : 


গাজীপুরের টঙ্গীতে স্টেশন রোড এলাকায় লেগুনা ও সিএনজি স্ট্যান্ড এবং ফুটপাথ দখল করে চাঁদাবাজির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি।


মঙ্গলবার দুপুরে সরেজমিনে স্টেশন রোড এলাকায় গিয়ে তিনি স্থানীয় পরিবহন চালক, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন।


এ সময় গাজীপুর মহানগর বিএনপির নেতা ও আগামীর গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি  বলেন, সাধারণ মানুষের চলাচল ব্যাহত করে কিংবা ব্যবসায়ীদের জিম্মি করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। যারা এসব অপকর্মে জড়িত, তাদের দ্রুত এ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান তিনি। অন্যথায় কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।


স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি স্ট্যান্ড ও ফুটপাথ দখল করে চাঁদা আদায় করছে, ফলে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন। এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। 


কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।