স্টাফ রিপোর্টার :
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের পক্ষ থেকে প্রাপ্ত ঈদ উপহার সামগ্রী টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা মো. সেলিম কাজল।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের নিজ কার্যালয়ে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহ মো. নাসির উদ্দিন নাসু,মির্জা ফখরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপহার বিতরণকালে মো. সেলিম কাজল বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষ থেকে প্রাপ্ত প্রায় ১৫০টি ঈদ উপহার ছাড়াও তার নিজ উদ্যোগে আরও ৮৫০টি প্যাকেট বিতরণ করা হয়েছে।
সব মিলিয়ে এদিন ৫২ নং ওয়ার্ডের মোট ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।
