Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির গণসংযোগ ও মতবিনিময় সভা


 

স্টাফ রিপোর্টার :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।


সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গী বাজারে একটি মাজার জিয়ারত শেষে তিনি এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান। পরে চেরাগআলী ট্রাক স্ট্যান্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।


এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহবুবুল আলম শুকুর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সফিউদ্দিন সফি, আবুল হাশেম, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সাথী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক,টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু ও গাজীপুর জেলা ট্রাক ও কভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদসহ মহানগর ও টঙ্গী পূর্ব-পশ্চিম থানার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সভায় এম মঞ্জুরুল করিম রনি বলেন, আপনারা আমার বাবা অধ্যাপক এম.এ. মান্নানকে চেনেন। আমি আপনাদের সন্তান ও ভাই। অন্য অনেক প্রার্থী এই এলাকার ভোটারও নন, নিজের ভোট নিজের মার্কায় দিতে পারবেন না, অথচ আপনাদের ভোট চাইছেন।


তিনি আরও বলেন, দীর্ঘ ১৮ বছর পর আপনাদের ভোট দেওয়ার সুযোগ এসেছে। এক সময় এই আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক এম.এ. মান্নান সারা দেশে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেন এবং তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেন।


রনি বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান গাজীপুরবাসীর উন্নয়নে নানা পরিকল্পনার কথা বলেছেন। আমিও আমার পরিকল্পনা তুলে ধরেছি। মেট্রোরেল এক্সপ্রেস হয়ে গাজীপুরে আসবে। আপনারা সুযোগ দিলে গাজীপুরে ব্যাপক উন্নয়ন হবে। নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

Tags