Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

যথাযোগ্য মর্যাদায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Representative - Md. Shamim Reza
 যথাযোগ্য মর্যাদায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


টঙ্গী প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে টঙ্গীতে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।


শনিবার সকালে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ-এর উদ্যোগে স্কুল প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা পেয়েছি আমাদের মাতৃভাষার অধিকার। এই দিনটি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার পাশাপাশি মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করে। তিনি শিক্ষার্থীদের ভাষা ও সংস্কৃতির চর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।