Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

বিএনপি নেতা বি.এম শামীমের উদ্যোগে টঙ্গীতে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ


 

স্টাফ রিপোর্টার :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে ধানের শীষ প্রতীকে টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।


শনিবার বিকেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য ও ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি. এম শামীমের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে রেলস্টেশন ও ব্যাংক মাঠ বস্তিসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা। 


গণসংযোগে অংশ নেন ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন চৌধুরী, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, আহ্বায়ক সদস্য বেপারী মোঃ জুয়েল রানা, মনিরুজ্জামান মনির, কাজী ফয়েজ, মাসুদ খান, বিএনপির নেতা রফিক খাঁন, আজিজ নুর হোসেন জনি, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাপ্পি, মৎস্যজিবি দলের সাবেক সদস্য সচিব মো.বশির মাতব্বর, ফয়সাল বেপারী, সুমন মোল্লা, মমতাজ, শাহাবুদ্দিন বাচ্চু, ফারুক জিয়া মিজি, ৫৬ নং  যুবদল নেতা রনি, নুর আলম, ছাত্রনেতা ইয়াছিন খানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।


এ সময় বিএনপি নেতা বি. এম শামীম বলেন, দীর্ঘ ১৭ বছর পর জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও গাজীপুরের সার্বিক উন্নয়নের স্বার্থে গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এম. মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হবে। এ কর্মসূচির মাধ্যমে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক পরিকল্পনার কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে।

Tags