গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর ৫৩ নং ওয়ার্ডের টঙ্গী পশ্চিম থানাধীন দেওরা এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু করেছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী।
সোমবার (আজ) সকালে এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে নিয়মিত মশক নিধন কার্যক্রম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।”
এ কর্মসূচিতে যুবদলের স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এলাকাবাসী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধারাবাহিক কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, জনস্বার্থে সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
এই মশক নিধন কার্যক্রমটি টঙ্গী পশ্চিম থানা-এর আওতাধীন দেওরা এলাকায় পরিচালিত হয় এবং গাজীপুর মহানগরীর জনস্বাস্থ্য সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
