গাজীপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম. মঞ্জুরুল করিম-এর পক্ষে ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড যুবদল নেতা খাইরুল ইসলাম (সুমন লস্কর)-এর নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ৫১ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে ভোট প্রার্থনা করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় যুবদল নেতা খাইরুল ইসলাম (সুমন লস্কর) বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। বিএনপির প্রার্থী এম. মঞ্জুরুল করিম জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”
মিছিলে স্থানীয় যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
