খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীতে যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধি - Md. Shamim Reza
 টঙ্গীতে যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


স্টাফ রিপোর্টার :


গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডলের  উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর পাগাড় হাজী মার্কেট এলাকায় সাধারণ মানুষ, বিভিন্ন মসজিদের আলেম-ওলামা, সমাজসেবক ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাসিক ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী  নাজমুল হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রয়েল হায়দার। এছাড়া স্থানীয় মুরব্বিসহ বিএনপি ও  অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এ সময় নাজমুল হোসেন মন্ডল বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মাদক ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কাজ করবেন। 


তিনি আরও বলেন, আমি আপনাদের নেতা হয়ে নয়, একজন সেবক হয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচন হলে আপনারা আমাকে ভোট দিয়ে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন।