Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টঙ্গী পশ্চিম থানা যুবদলের পুষ্পস্তবক অর্পণ


স্টাফ রিপোর্টার :


যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে টঙ্গীতে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।


একুশের প্রথম প্রহরে টঙ্গী হাসপাতাল মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু। 


এ সময় টঙ্গী পশ্চিম থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এ সময় বক্তব্যে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের আদর্শই আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার। এই আদর্শ ধারণ করেই আমাদের আগামীর পথচলা হওয়া উচিত।


টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন বলেন, ভাষা আন্দোলনের চেতনা আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রেরণা। ভাষা শহীদদের ত্যাগ শুধু স্মরণ করলেই চলবে না, তাদের আদর্শ বাস্তব জীবনে ধারণ করতে হবে। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশ গঠনে যুবসমাজকে আরও সচেতন ও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

Tags