গাজীপুর প্রতিনিধি
গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান
গাজীপুর মহানগরীর ৫১ নং ওয়ার্ডে আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর–২ আসনে বিএনপির ধানের শীষ মনোনীত এমপিএম প্রার্থী মঞ্জুরুল করিম রনি-র পক্ষে এ নির্বাচনী পথসভার আয়োজন করা হয়।
পথসভায় নেতৃত্ব দেন ৫১ নং ওয়ার্ড যুবদলের নেতা ও কাউন্সিলর প্রার্থী হোসেন মোহাম্মদ অভি। তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন,
“আজ দেশের মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে ধানের শীষের বিকল্প নেই। গাজীপুর–২ আসনে মঞ্জুরুল করিম রনি একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে এসেছে। পথসভায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে—এই আসনে ধানের শীষের পক্ষে শক্ত গণজোয়ার সৃষ্টি হয়েছে।
পথসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানের মাধ্যমে জনমত গড়ে তোলেন। এ সময় স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথসভায় যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই ধানের শীষ এবার বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে। গাজীপুর–২ আসনের মানুষ পরিবর্তন চায়, ভোটের অধিকার ও ন্যায়বিচার ফিরে পেতে চায়। আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।
পথসভা শেষে এলাকাজুড়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।।
