Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনরাত গণসংযোগে ব্যস্ত ফজলুল হক মিলন

স্টাফ রিপোর্টার :

ভোটের সময় যত ঘনিয়ে আসছে, প্রচারণায় ততই ব্যস্ত হয়ে উঠছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নিচ্ছেন।

উঠান বৈঠকে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে ফজলুল হক মিলন বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। এই সময়টুকু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে এলাকার অবহেলিত জনপদগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হবে।

পাশাপাশি বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নারীদের সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী শম্পা হক, পুবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম খান বিকিসহ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে স্বামীর নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন এ কে এম ফজলুল হক মিলনের সহধর্মিণী শম্পা হক। তিনি দিনরাত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। বিশেষ করে নারী ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট পেতে তিনি আলাদা গুরুত্ব দিচ্ছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি পথসভা ও উঠান বৈঠকে নারীদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দিচ্ছেন। চলতি পথে বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন তিনি।

গাজীপুর-৫ আসনের কালীগঞ্জ উপজেলা, বাড়িয়া ইউনিয়ন এবং গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় নারী ভোটারদের কাছে ফজলুল হক মিলনের বার্তা পৌঁছে দিচ্ছেন শম্পা হক।

শম্পা হককে কাছে পেয়ে নারী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। মহিলা দল ও যুব মহিলা দলের নেতাকর্মীরাও তার সঙ্গে থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এ সময় তারা ধানের শীষে ভোট দিয়ে ফজলুল হক মিলনকে বিজয়ী করার আহ্বান জানান।

Tags