
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।
রবিবার (৪ঠা জানুয়ারি ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর টংগী থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর আরো উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম এবং সদস্য সচিব মাহমুদ হাসান রাজু। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা মহান আল্লাহর দরবারে শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শই আমাদের রাজনীতির প্রেরণা। তাঁদের দেখানো পথ অনুসরণ করেই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে।”
