মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার।
গাজীপুরের শ্রীপুরে থামছে না অবৈধ মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলছে ফসলি ও খাস জমির মাটি বিক্রির হিড়িক।
তেলিহাটি ইউনিয়নের বাদশানগর এবং ২ নং গাজীপুর ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্ট।
রাজনৈতিক নাম ভাঙিয়ে রাতভর চলছে কয়েকশ ড্রাম ট্রাক ও ভেকু।
তেলিহাটির বাদশানগরে পুকুর খননের নামে চলছে বালু ও মাটি লুট। নামমাত্র জরিমানাতেও থামছে না এই চক্র; উল্টো কমছে আবাদি জমির পরিমাণ।
রাস্তাঘাট ধ্বংস আর ফসলি জমি রক্ষার এই আর্তনাদ কি পৌঁছাবে প্রশাসনের কানে? সাধারণ মানুষের প্রশ্ন—রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই সিন্ডিকেট কি তবে আইনের ঊর্ধ্বে?
নিরাপদ শ্রীপুর ও কৃষি জমি রক্ষায় দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চাই।
বিস্তারিত দ্বিতীয় প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব
