খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...
সংবাদ … মিনিট পাঠ

শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে টঙ্গীতে মহাসড়কে স্বেচ্ছাসেবক দলের অবস্থান

প্রতিনিধি -Md. Shamim Reza
ফন্ট:
শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে টঙ্গীতে মহাসড়কে স্বেচ্ছাসেবক দলের অবস্থান


 

নিজস্ব প্রতিবেদক :


গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে মহাসড়কে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মিছিল করেছে গাজীপুর মহানগর  স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে টঙ্গীর এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ডসহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের অবরোধ, অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।


প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপি সূত্রে জানা যায়, শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের পরও আন্দোলনকে কেন্দ্র করে একদল শ্রমিক ও দুষ্কৃতকারীর তৎপরতায় শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় টঙ্গীর গাজীপুরা পর্যন্ত কয়েক দফায় শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।


এ সময় মহাসড়কে অবস্থানরত গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী বলেন, আমরা শ্রমিকদের বুঝিয়ে-শুনিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। আশা করি, তারা নতুন বেতনের সিদ্ধান্ত মেনে নিয়ে কাজে যোগ দেবেন।