খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...
সংবাদ … মিনিট পাঠ

টঙ্গীতে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি -Md. Shamim Reza
ফন্ট:
টঙ্গীতে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন


 


গাজীপুর প্রতিনিধি :


শিক্ষার নামে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ৪৩ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালক ও শিক্ষার্থীরা।


মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ৪৩ নং ওয়ার্ডের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রচলিত শিক্ষা নীতিমালা উপেক্ষা করে ফিউচার ম্যাপ স্কুল একাধিক শাখা পরিচালনার মাধ্যমে শাখা বাণিজ্য করছে। শিক্ষা অফিস থেকে একটি প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে একাধিক শাখা পরিচালনা করা হচ্ছে, যা শিক্ষা ব্যবস্থার নিয়ম ও শৃঙ্খলার পরিপন্থী। 

বক্তারা আরও বলেন , এই স্কুলটি এ এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে কমিশনের লোভ দেখিয়ে অবৈধভাবে ছাত্র সংগ্রহ করছে এবং অন্যান্য স্কুলের নামে নানা ধরনের মিথ্যা প্রভাগান্ডা ছড়াচ্ছে। এতে করে এ এলাকার শিক্ষা ব্যবস্থায় এক চরম বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। এমনকি তারা অভিভাবক ও ছাত্র ছাত্রীদের মাধ্যমেও কমিশনের ভিত্তিতে শিক্ষার্থী সংগ্রহের মত অসৎ উপায় অবলম্বন করছে।

এ সকল নোংরা কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।


মানববন্ধনে উপস্থিত ছিলেন পাগাড় মডেল স্কুলের পরিচালক আবু হানিফ তুহিন, বিবি মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার শাওন, পাগাড় সূর্যোদয় ক্যাথলিক জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরী লিলি, এডুকেশন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. সোলাইমান শেখ ও প্রধান শিক্ষক সনিয়া আক্তার, সেন্ট মেরী স্কুলের প্রধান শিক্ষক বার্নাড বিশ্বাস, কেয়ার অব লাইফ স্কুলের প্রধান শিক্ষক জাকব রায়, আনন্দপুর বিদ্যানিকেতনের পরিচালক মোসা: সালেহা বেগম, এজি মিশন স্কুলের প্রধান শিক্ষক দৃষ্টি তজু, নিউ ম্যাথডিস চার্ট স্কুলের প্রধান শিক্ষক জন রায়, মাসকট স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা এবং কুমুদিনী স্কুলের পরিচালক পার্সটার কল্যাণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।