খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

গাছায় ইমাম-খতিবদের সঙ্গে বিএনপি নেতা আসাদুজ্জামানের মতবিনিময়

প্রতিনিধি - Md. Shamim Reza
গাছায় ইমাম-খতিবদের সঙ্গে বিএনপি নেতা আসাদুজ্জামানের মতবিনিময়


 


গাজীপুর প্রতিনিধি :


গাজীপুর মহানগরের গাছা থানার ৩৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে গাছার তালেব মার্কেটে বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদের নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


৩৭ নং ওয়ার্ড ইমাম সমিতির সভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মুফতী মাহমুদ আল আজাদ।


সভায় চান্দরা রহমানিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোবারক হোসাইন, ৩৭ নং ওয়ার্ড ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় ৩৭ নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ইমাম-খতিব ও স্থানীয়দের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় বক্তব্য রাখতে গিয়ে ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। ইমাম ও খতিবরা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে এলাকার শান্তি, শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে আমি কাজ করতে চাই।


তিনি আরও বলেন, ৩৭ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং বসবাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। আমি জনগণের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। এ ক্ষেত্রে ইমাম-খতিবসহ আলেম সমাজের সহযোগিতা ও দোয়া আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


মতবিনিময় সভায় ৩৭ নং ওয়ার্ডের মোট ৪৭টি মসজিদের ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।