নিজস্ব প্রতিবেদক :
‘বাড়ির চারপাশ রাখবো পরিষ্কার, ডেঙ্গু মুক্ত থাকবে আমাদের ওয়ার্ড’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে এডিস মশার প্রাদুর্ভাব রোধ ও ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার(২৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর দক্ষিণ আরিচপুর গরু হাট এলাকা, বৌ বাজার রোড, মুন্সী পাড়া রোড , আনারকলি রোড, কালভার্ট রোড ,ভরান এলাকায় বিশেষ মশক নিধন ও ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো কার্যক্রম আগামী ৭ দিনব্যাপী ওয়ার্ডের বিভিন্ন মহল্লা, গলি ও মশার প্রজননস্থলগুলোতে ধারাবাহিকভাবে চলবে।
টঙ্গী পূর্ব থানার ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি.এম শামীমের নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত থেকে বি.এম শামীম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি মশা নিধন অত্যন্ত জরুরি। জনগণের স্বাস্থ্যসুরক্ষা ও এলাকাকে ডেঙ্গুমুক্ত রাখতে আমাদের এই সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগ। আগামী এক সপ্তাহজুড়ে ৫৭ নং ওয়ার্ডের প্রতিটি এলাকায় মশক নিধনের ওষুধ ছিটানো নিশ্চিত করা হবে।
এ সময় কর্মসূচি পর্যবেক্ষণ ও সার্বিক সহায়তায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন বেপারী, টঙ্গী পুর্ব থানা কৃষক দলের সাধারণ সম্পাদক হাজী মজিবর রহমান, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব বসির মাদবর, বিএনপি নেতা মো. লিটন শেখ, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বেপারী মো. জুয়েল রানা ও মনিরুজ্জামান মনির।
এছাড়াও অন্যান্যদের মধ্যে নূর হোসেন জনি.নাজমুল মোল্লা,রিয়াজুল.আবদুর রহমান. যুবদল নেতা মাসুদ খান, বাপ্পি মির্জা ওলামা দলের সভাপতি আব্দুল বাসির,এবং মো. নূর আলম আরিফ.দিপু.সাব্বির সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
