গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে গাজীপুর মহানগরীর বড়বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতা আব্দুল আউয়াল সরকারের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপি নেতা খোরশেদ আলম, তাঁতী দল নেতা ওসমানী গনি, সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল সরকার বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় আমরা এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
