খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

বন্ধুর চিকিৎসায় ভারতে গিয়ে দুই বন্ধুরই মৃত্যু

প্রতিনিধি - Md. Shamim Reza
বন্ধুর চিকিৎসায় ভারতে গিয়ে দুই বন্ধুরই মৃত্যু


 


মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি। 



উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে  ২৪ ঘন্টার ব্যবধানে মারা গেছেন গাজীপুরের দুই বন্ধু। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর ভারতে থাকা তাদের মরদেহ গ্রহণ করে  দর্শনা দিয়ে মরদেহ দেশে নিয়ে আসলেন  আরেক বন্ধু।



 গত ১৬ আগস্ট রাতে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ দুটি বাংলাদেশে আনা হয়।



দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার মো. হাবিবুর রহমান (৫৮) ও কালীগঞ্জের কাপাসিয়া এলাকার বিল্লাল মাঝি (৫০) গত ১৫ জুন উন্নত চিকিৎসার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান। পরে তারা কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।



সূত্র জানায়, বিল্লাল মাঝি গত ০৯ই আগস্ট রাত ০৯:০০ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পরদিন ১০ই আগস্ট রাত ০৭:০০ টা ৪৭ মিনিটে মারা যান মো. হাবিবুর রহমান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাবিবুর রহমান স্ট্রোকজনিত জটিলতায় এবং বিল্লাল মাঝি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।



দুইজনের মৃত্যুর পর ভারতে প্রয়োজনীয় ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে তাদের বন্ধু মো. আবু নাহিদ (৪৫) মরদেহ দুটি গ্রহণ করে বাংলাদেশে নিয়ে আসেন।



গত ১৬ আগস্ট সন্ধ্যা ০৭:০০টা ১০ মিনিটে বিল্লাল মাঝির মরদেহ এবং ০৭:০০টা ৩০ মিনিটে হাবিবুর রহমানের মরদেহ দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পৌছায়। পরে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশ বিজিবির সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশ দুটি হস্তান্তর করে।