খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধি - Md. Shamim Reza
টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন



গাজীপুর প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।


বুধবার (১৯ আগস্ট) সকালে টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 


র‍্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। 


শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল। এছাড়া দুই থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।


কর্মসূচাকালে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।