নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজন কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা বৃত্তি অর্জনকরী কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সেরা শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকেল উত্তরা ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহসভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিকেএমইএ এর সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ হাতেম।
অধ্যাপক কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ সঞ্চালনায় আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন তাজুল ইসলাম নজরুল, লায়ন ডা. দিলকুশা বেগম, লে. কর্নেল মো. দিদারুল আলম, লায়ন মো: আনিসুর রহমান আনিস, মেজর আমীন আহমেদ আফসারী ( অব.), এড. বাবুল হোসেন ও ড. মো. সাখওয়াত হোসেন।
অনুষ্ঠান শেষে ২০২৫ সালের দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বর্ষ সেরা শিক্ষা প্রতিষ্ঠান ও সেরা প্রধান শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বর্ষ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা অর্জন করেছে টংগীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল। অনুষ্ঠানে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের পক্ষে বর্ষ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা এ্যাওয়ার্ড গ্রহন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিক।
