নিজেস্ব প্রতিবেদক
চট্টগ্রাম রেঞ্জে গত জুন ও জুলাই মাসে সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ কক্সবাজার সদর মডেল থানার এক পুলিশ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম), অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স), পুলিশ সুপার (অ্যাডমিন), পুলিশ সুপার (ক্রাইম), পুলিশ সুপার (ইন্টেলিজেন্স), অতিরিক্ত পুলিশ সুপারসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ইউনিটের সদস্যরা।
সম্মাননা পাওয়া পুলিশ কর্মকর্তা বলেন, এই অর্জনের পেছনে কক্সবাজার জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারগণ, কক্সবাজার সদর মডেল থানার সহকর্মী, কমিউনিটি পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা ও দিকনির্দেশনা রয়েছে। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমার একটাই অঙ্গীকার—অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সমাজকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী অভিযান জোরদার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের এমন স্বীকৃতি ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।
