বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় সোনাই তুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী প্রদান করেছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী সমাজসেবক সাজু।
মঙ্গলবার (৯ জুন )দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা রহিমা আক্তারের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট, বলসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতালেব সরকার, প্রবাসী সাজুর ভাতিজা ও বাট্টাজোড় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সবুজ মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলীমজনু বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থতা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য প্রয়োজন খেলার সামগ্রী প্রদান করায় দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাজুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
