খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীতে প্রকাশ্যে হামলা করে যুবককে কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম,অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

প্রতিনিধি - Md. Shamim Reza
টঙ্গীতে প্রকাশ্যে হামলা করে যুবককে কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম,অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের


 


গাজীপুর প্রতিনিধি :


গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রাকিব (২৫), মো. সাফিক (২২), মো. রিফাত (২০), মো. শাহীন (১৯), রানা (৩০), মো. বাবু (৩২)-সহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আহত রাসুল ইসলাম। 


অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ জুন ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান কবরস্থান মাঠ থেকে খেলা শেষে বাসায় ফেরার পথে রাসুল ইসলাম (২২) ও তার বন্ধু ফাহিমকে পথরোধ করে অভিযুক্তরা। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন সংঘবদ্ধভাবে হামলা চালায়।


অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করলে রাসুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। 


পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।


লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানতে অস্বীকৃতি জানায়। বরং তারা ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।


এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।