Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

Representative - Md. Shamim Reza
 টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল



স্টাফ রিপোর্টার : 


গাজীপুরের টঙ্গীতে এসএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের  পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১১ এপ্রিল) সকালে টঙ্গীর সাতাইশ ঈদগাঁ মাঠে ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও শিক্ষানুরাগী ডা. মো. সজিব খানের উদ্যোগে এ আয়োজন করা হয়।


“পরীক্ষা মানে ভয় নয়, বরং নিজের মেধা ও যোগ্যতা প্রমাণের সুযোগ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।


এ সময় বক্তারা বলেন, সফলতার মূল চাবিকাঠি হলো নিজের ওপর আস্থা রাখা। শিক্ষার্থীরা তাদের ধারণার চেয়েও অনেক বেশি মেধাবী ও সক্ষম—এই বিশ্বাস ধারণ করে তারা যেন নির্ভয়ে পরীক্ষায় অংশ নেয়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।