স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৪ নং ওয়ার্ডে ড্রেনের ময়লা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা মো. শাহীন মিয়ার উদ্যোগে বুধবার সকালে ছয়দানা ভূসিরমিল মেম্বার বাড়ি রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও বর্জ্য অপসারণ করা হয়, ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থায় স্বস্তি ফিরে আসে।
এতে উপস্থিত ছিলেন মো. মকবুল হোসেন,আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম,
মো. ওবাইদুল ইসলাম,গফুর মিয়া,মো. আনোয়ার শিকদার,আব্দুর রহমান,মো. শরীফ ইমাম,মো. মনির হোসেন,আব্দুস ছাত্তার,মতিউর রহমান মতিসহ স্থানীয় অনেকই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং উদ্যোগটিকে স্বাগত জানান।
এ সময় গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়া বলেন, ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার না থাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
এলাকাবাসীর কষ্ট লাঘবে আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
স্থানীয়রা জানান, এমন উদ্যোগ নিয়মিত হলে এলাকার পরিবেশ আরও উন্নত হবে এবং জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে।
