![]() |
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীতে মাহে রমজান উপলক্ষে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন যুবদল নেতা শেখ মো. সুমন।
সোমবার বিকেলে টঙ্গীর মুক্তার বাড়ি রোডে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, বিএনপি নেতা শেখ মো. শামীমসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দেশ, জাতি ও দলের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলে যুবদল নেতা শেখ মো. সুমন বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
