স্টাফ রিপোর্টার (গাজীপুর)
গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দেশ ও সমাজে ন্যায় ও সমতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
গাজীপুরের স্টেশন রোডে অবস্থিত টঙ্গী আরচারি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি এনসিপি’র সদস্য সচিব ওমর ফারুক, জাতীয় ছাত্র-শক্তি, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ওলামা শক্তি, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা।
ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সংগঠনটি তাদের নীতি ও আদর্শের প্রতি অঙ্গীকার পুনঃস্থাপন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানের সকল আয়োজককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
