Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে জিয়াউর রহমান স্মৃতি মিনি ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Representative - Md. Shamim Reza
 টঙ্গীতে জিয়াউর রহমান স্মৃতি মিনি ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার :


গাজীপুরের টঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত মিনি ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মরকুন টিএনটি কলোনি মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচকে ঘিরে এলাকাবাসীর মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।


টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।


উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা মো. উজ্জ্বল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আইয়ুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।


প্রধান অতিথি মো. শওকত হোসেন সরকার বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই এলাকার একটি সড়ক,খেলার মাঠ, ঈদগাহ মাঠ ও পানির সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে। ইতোমধ্যে সিটি কর্পোরেশনের ইন্জিনিয়ার দিয়ে ডিজাইন প্ল্যান করে দ্রুত সময়ের মধ্যে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবো।


খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় ক্রীড়াঙ্গনে এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন।