Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

গাজীপুর বাসীর কল্যাণে সাংবাদিকদের সাথে নিয়ে একযোগে কাজ করব - এডভোকেট দিলারা সুলতানা

Representative - Md. Shamim Reza
গাজীপুর বাসীর কল্যাণে সাংবাদিকদের সাথে নিয়ে একযোগে কাজ করব - এডভোকেট দিলারা সুলতানা


  

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় গাজীপুর মহানগর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি রেজা চৌধুরীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা, সাংবাদিক রাজু আহমেদ, শেখ রাজীব হাসান, ইব্রাহিম খলিল ও হেলেনা আক্তারসহবিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় প্রধান অতিথি এডভোকেট দিলারা সুলতানা গাজীপুরবাসীর কল্যাণে সকল সাংবাদিকদের সসহযোগিতা চান এবং সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।