Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

রমজানের শুভেচ্ছা জানালেন ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী

Representative - Md. Shamim Reza
রমজানের শুভেচ্ছা জানালেন ৫৩ নম্বর ওয়ার্ডের  কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী


গাজীপুর প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাহে রমজানের পবিত্রতা ও শিক্ষা সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়ন করতে পারলেই একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, “পরিবর্তন চাই সব জায়গায়, ভালো কাজ সবার সাথে”—এই স্লোগানকে সামনে রেখে তিনি ৫৩ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মানবিক কর্মকাণ্ডে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। নাগরিক সেবা সহজীকরণ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং তরুণ সমাজকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

রমজানের এই পবিত্র সময়ে ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। একই সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় গাজীপুর সিটি কর্পোরেশন-এর ৫৩ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ, মানবিক ও উন্নয়নবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।