স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে পথশিশুদের নিয়ে গড়ে ওঠা গ্লোবাল কিডস স্কুল-এর বাচ্চাদের হাতে বই, খাতা, কলম ও পেন্সিল উপহার দিয়েছেন।
শুক্রবার সকালে টঙ্গী রেলওয়ে স্টেশনে অবস্থিত স্কুলটিতে তিনি এসব শিক্ষাসামগ্রী পাঠিয়েছেন।
এ সময় পথশিশুদের মুখে হাসি ছড়িয়ে পড়ে এবং স্কুল কর্তৃপক্ষ এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানায়।
স্বেচ্ছাসেবক দলের নেতা আবু বক্কর সিদ্দিক বলেন, “মানবতার কল্যাণে কাজ করাই আমার দায়িত্ব। পথশিশুদের শিক্ষায় সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”
এ ধরনের মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
